চন্দ্রকোনারোডে মহিলা তৃণমূল কংগ্রেসের প্রতিবাদ মিছিল
দি নিউজ লায়নঃ পেট্রোল-ডিজেল ও রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে শনিবার পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা ৩ নম্বর ব্লকের চন্দ্রকোনারোডে প্রতিবাদ মিছিল করলো গড়বেতা তিন নম্বর ব্লক মহিলা তৃণমূল কংগ্রেস।এইদিন ব্লকের দলীয় কার্যালয় থেকে মিছিল শুরু করে গোটা চন্দ্রকোনা রোড এলাকায় মিছিল পরিক্রমা করে। এই মিছিলে কয়েক হাজার মহিলা তৃণমূল কংগ্রেসের কর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন। জানা গিয়েছে ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি রাজীব ঘোষের নেতৃত্বেই এই প্রতিবাদ মিছিল সংঘটিত হয়।
এছাড়াপ্রতিবাদ মিছিলে উপস্থিত ছিলেন ব্লক মহিলা তৃণমূল কংগ্রেসের নেত্রী পূরবী পন্ডিত,উমা দত্ত খা,দীপা লাহা,মিনু কোয়ারী,মিঠু ঘোষ, সঙ্গীতা বোস সহ অন্যান্য ব্লক মহিলা তৃণমূলের কর্মী সমর্থকরা। এইদিন গোটা চন্দ্রকোনা রোড এলাকায় মিছিল পরিক্রমা করে অবশেষে চন্দ্রকোনা রোডের প্রাণকেন্দ্রে অর্থাৎ চৌরাস্তার মোড়ে পথসভার মাধ্যমে শেষ হয় এই কর্মসূচি। এইদিন বক্তব্য রাখতে গিয়ে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে একাধিক তোপ দাগলেন মহিলা তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা।
মহিলা তৃণমূল কংগ্রেসের নেত্রী পূরবী পণ্ডিত বলেন কেন্দ্রের বিজেপি সরকার যে ভাবে পেট্রোল ডিজেল ও রান্নার গ্যাসের দাম বাড়াচ্ছে তাতে সাধারণ মানুষ চরম অসুবিধার মধ্যে দিন কাটাচ্ছেন। পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির ফলে প্রতিটি জিনিসপত্রের দাম বাড়ছে। যার ফলে আগামী দিন গুলিতে কিভাবে সংসার চালাবেন তা নিয়ে খেটেখাওয়া দরিদ্র মানুষেরা চিন্তায় পড়েছেন ।তাই কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে রাস্তায় নেমে তিনি সকল কে আন্দোলনে শামিল হওয়ার আহ্বান জানান।

Post a Comment